Skip to main content

IIUC Cover Page Generator এর আদ্যোপান্ত

নানা এসাইনমেন্ট, প্রজেক্ট আর ল্যাব এক্সপেরিমেন্টে জর্জরিত ভার্সিটি জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ কভার পেইজ। তা সে এসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট কিংবা প্রজেক্ট রিপোর্ট -যাই হোক না কেন।

ভার্সিটি গেইটের বাইরে, ৩টাকা খরচে পাওয়া যায় এই মহামূল্যবান কভার পেইজ। পেইজ কেনার পর তার উপরে নিজেদের ডাটা বসানোটা কষ্টকর না হলেও, স্যারের ডেজিগনেশন বসানোটা বেশ কষ্টসাধ্য হয়ে পরে অনেকসময়। শুধু ডেজিগনেশন নয়, পুরো সেমিষ্টারে স্যারের চেহারা মাত্র কয়েকবার দেখা মানুষজন কিংবা একেবারেই না দেখা মানুষজনের বেশ কষ্ট হয় স্যারের নাম মনে করতে। এরপর ছুটতে হয় সিআর এর পিছনে, নয়তো গ্রুপ চ্যাটের মেম্বার লিষ্টে। একটি আশা, খুঁজে পাওয়া যাবে স্যারের নাম! এরপর তা গুগলে সার্চ করলেই মিলবে, স্যারের ডেজিগনেশন!


যাদের বাসায় প্রিন্টার আছে, তারা নিজেরাই কাজ চালিয়ে নেয় পিডিএফ ভার্সন প্রিন্ট করে। আবার অনেকসময় ফ্রন্ট পেইজ হাতে না লিখে বরং সরাসরি কম্পিউটারেই টাইপ করে প্রিন্ট করিয়ে নেয়, হালকা মাধুর্য্যতা প্রকাশের আশায়। আর এই মাধুর্য্যতায় নতুন মাত্রা যোগ করছে IIUC Cover Page Generator। এখানে তৈরী করা সম্ভব-

• এসাইনমেন্ট কভার পেইজ

• ল্যাব রিপোর্ট কভার পেইজ

• ল্যাব ইনডেক্স

• প্রজেক্ট রিপোর্ট কভার পেইজ


প্রজেক্ট রিপোর্ট তৈরীর ক্ষেত্রে সর্বোচ্চ ৪জন টিমমেম্বার এর তথ্য সংযুক্ত করার সুন্দর পদ্ধতি রয়েছে। এছাড়া, সিষ্টেমটি আপনার নাম এবং আইডি লোকাল সেশনে ষ্টোর করে রাখতে সক্ষম যাতে পরবর্তীতে নতুন কভার পেইজ বানাতে কিছুটা সময় বাঁচে। পাশাপাশি, পূর্বে আলোচিত পেইন পয়েন্ট, যেখানে আমাদের অনেকের বিষয় কোড কিংবা স্যারের নাম মনে থাকে না- সেই সমস্যা সমাধানে IIUC Cover Page এ আছে বিষয় এবং টিচার সার্চের সুবিধা! কোর্স এর নাম লিখে সার্চ করে বসিয়ে ফেলুন কোর্স কোড ও কোর্সের নাম। আর ফ্যাকাল্টির নাম সার্চ করে বসিয়ে ফেলুন নাম ও ডেজিগনেশন!


বানানো শেষে কভার পেইজ ডাওনলোড করা যাবে PDF কিংবা JPG ফরম্যাটে। এরপর প্রিন্টের দোকানে দৌড়ে গিয়ে কিংবা নিজের বাসার প্রিন্টার থেকে প্রিন্ট আর পিন কিংবা পাঞ্চের কাজকর্ম শেষে জমা দেয়ার পালা।


আরো ইম্প্রুভমেন্ট কিভাবে করা যেতে পারে?:

আমাদের পরিদর্শনে যেসকল ইম্প্রুভমেন্ট আনা যেতে পারে তা নিম্নোক্ত-


• Combine PDF Hyperlink: অনেকসময় একের অধিক কভার পেইজের প্রয়োজন পরে। এই সমস্যা ইতিমধ্যেই iLovePDF এবং অন্যান্য টুল দিয়ে, সহজেই সমাধান সম্ভব। তাই, নতুন করে নেটিভ সিষ্টেম বানানোয় উৎসাহিত করছি না। তবে ওয়েসাইটের কোনো এক জায়গায়, কিংবা কভার জেনারেটর এর অংশেই একটি লিংক দিয়ে দেয়া যায় যেখানে ক্লিক করলে নতুন একটি ট্যাবে iLovePDF বা এই ধরনের Combine PDF এর একটি টুল ওপেন হবে।


• URL Parameter based Sharing: সচরাচর একটি সেকশনে এসাইনমেন্ট টাইটেল, স্যারের নাম, ডেজিগনেশন, সেকশন সবকিছুই একই হয়, Submitted by সেকশনে নিজের নাম ব্যতিত। তাই কেউ নিজে কভার পেইজ বানানোর পর সেটি শেয়ার এর একটি অপশন দেখানো যেতে পারে। Share এ ক্লিক করলে URL Parameter সংবলিত একটি বড় লিংক ক্লিপবোর্ডে কপি হবে। এটিকে আরো একধাপ এগিয়ে নিতে চাইলে যেকোনো একটি শর্টলিংক সার্ভিস এর এপিআই ব্যবহার করা যেতে পারে৷ যাতে লিংক বড় হলেও সেটি শর্টলিংকের কারণে শর্ট হয়ে যায়। URL Parameter বেসড লিংক ও এপিআই ব্যবহারের কারণে আলাদা কোনো ডাটাবেস এর প্রয়োজন হচ্ছে না। এক্ষেত্রে MiniLinks (m.iiuc.net) এর এপিআই নেয়া যেতে পারে। যদিও বর্তমানে MiniLinks এপিআই প্রদান করে না, তবে যোগাযোগ করলে সেই ব্যবস্থা করা সম্ভব হতে পারে।

নোট: এআই দ্বারা লেখা হয়নি। এই ব্লগ লেখা হয়েছে IIUC Cover Page ভার্সন ১ এর উপর ভিত্তি করে। পরবর্তীতে ভার্সন ২ রিলিজ হয়েছে।






Comments